বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

গেজেট প্রতিবেদন

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বিলম্ব ফিসহ ৩০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

বুধবার (১১ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পরীক্ষা-২০২৬ এর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৩০/০৩/২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসা প্রধান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন। আগের প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন