শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নড়াইল স্টুডেন্টস ফোরামের কমিটি গঠন : নেতৃত্বে অয়ন-ধীমান

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থীদের ঐক্য, ভালোবাসা ও সহযোগিতার একমাত্র প্ল্যাটফর্ম ‘নড়াইল স্টুডেন্টস ফোরাম (NSF-KU)’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা এবং ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন ইসিই ২২ ব্যাচের অয়ন কুমার নন্দী ও সাধারণ সম্পাদক হয়েছেন ড্রয়িং এন্ড পেইন্টিং, ২২ ব্যাচের ধীমান মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক শেখ সম্রাট। পূর্ববর্তী কমিটির সভাপতি হাসিব আযান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।

কমিটিতে অন্যান্য পদে জায়গা পেয়েছেন যারা:
আহ্বায়ক সৈয়দ কাশেম আলী (গণিত, ২১ ব্যাচ), যুগ্ম আহ্বায়ক মুন্সী আরিফুজ্জামান কিংশুক (ইসিই, ২১ ব্যাচ), সহ-সভাপতি রুহুল আমিন মুন্না (ইংরেজি, ২২ ব্যাচ), সহ-সভাপতি সাথী দাস (আইন, ২২ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান (গণিত, ২৩ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফায়েল ইসলাম (এইচআরএম, ২৩ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক হৃদয় সাহা (পরিসংখ্যান, ২২ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক কৌশিক সাহা (ড্রয়িং এন্ড পেইন্টিং, ২২ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার (বাংলা, ২২ ব্যাচ), প্রচার সম্পাদক খন্দকার ফাহাদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা, ২২ ব্যাচ), প্রচার সম্পাদক সাগর পাল (বাংলা, ২২ ব্যাচ), কোষাধ্যক্ষ ফেমাস বিশ্বাস (পরিসংখ্যান, ২২ ব্যাচ) এবং দপ্তর সম্পাদক পিয়াস (এইচআরএম, ২৩ ব্যাচ)।

সংগঠনের নবগঠিত কমিটির সদস্যরা প্রত্যয় ব্যক্ত করেন যে, সকলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় নড়াইল স্টুডেন্টস ফোরাম ভবিষ্যতে আরও সুসংগঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল সিনিয়র ও পূর্ববর্তী কমিটির সদস্যরা নতুন কমিটির পাশে থাকার অঙ্গীকার করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন