কুয়েটে স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কুয়েটে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

২৩ জুলাই রবিবার চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩) এর ভর্তি পরীক্ষার ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগে মেধাক্রম ১ম থেকে ৩৫০০তম এবং সংরক্ষিত আসনে ১ম হতে ১৮তম পর্যন্ত ও আর্কিটেকচার বিভাগে ১ম হতে ১২০তম পর্যন্ত ও সংরক্ষিত আসনে ১ম শিক্ষার্থীগণ তাদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং, মূল সনদপত্র ও বিভাগ পছন্দ ফরম যাচাই পূর্বক জমাদান ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১২৩৫ ও ৯৩১টি। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) পাওয়া যাবে।

CKRUET-2023

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন