মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

গেজেট প্রতিবেদন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ মাস পর ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশ থেকে অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। এতে করে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলোর ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনে নিচ্ছে। এতে রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার হয়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। এতে করে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৫৪৬ কোটি ডলার কিনেছে।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন