চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। যেখানে চলতি বছরের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।
এর আগে চলতি বছরের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ, বছরের প্রথম ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংক বলছে, উল্লেখ্য সময়ে ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে নতুন ঋণ খেলাপি কম হয়েছে। তবে পূর্বের খেলাপি ঋণের সুদ ও উচ্চ আদালতের আদেশের ইতিবাচক আদেশের ফলেও খেলাপি ঋণ বেড়েছে।
খুলনা গেজেট/এএজে

