সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

গেজেট প্রতিবেদন

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮ টা ১৮ মিনিটে ব্রেন্ট ফিউচার্সের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ভূরাজনৈতিক ঝুঁকির ফলে দাম বাড়ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ আবারও সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের নিকটবর্তী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন