রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয়

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

 

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন