মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার উত্তর ফুকরা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার উত্তর ফুকরা এলাকায় মধুমতি নদীতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে পিবিআই এর সদস্যরা ওই ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন