গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া বেগম ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
খুলনা গেজেট/এএজে

