গোপালগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

২৪ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর ও মধ্য বনগ্রাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ভাবড়াশুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী মিম বেগম (২২) এবং মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী শামসুন্নাহার রেশমা (৩০)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মিমের সাথে তারিকুলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল। আজ সকালে মীমকে মারধর করা হলে তিনি মারা যান। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী তারিকুল ইসলাম পলাতক।

অন্যদিকে, মধ্য বনগ্রামে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শামসুন্নাহার রেশমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন