রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর চিঠি

গেজেট প্রতিবেদন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার জাপানের প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে এক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।

তাকাইচি বলেন, জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং একটি অবাধ ও মুক্ত ‘ইন্দো-প্যাসিফিক’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন