গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজ ছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান পলাতক আসামি সোহেল মোল্লাকে (৪৭) আটক করেছে এসআরবি-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প ও যশোরের যৌথ আভিযানিক দল।

এসআরবি জানায়, কলেজ ছাত্র জোবায়ের হত্যা মামলার প্রধান আসামী সোহেল মোল্যা যশোর কোতোয়ালী মডেল থানার ঘোপ নওয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে সোহেলকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে জুবায়ের ও তার বাবা রমজান ভূঁইয়ার পথরোধ করে আসামিরা। এ সময় সোহেল মোল্লার নেতৃত্বে জুবায়েরকে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত জুবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় তার বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন