এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

গেজেট প্রতিবেদন

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন।

তিনি বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা নম্বর ২৮–এ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন