রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

গেজেট প্রতিবেদন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেলকি জলই গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে এম ফজলুর হক জানান, আজ সকালে জলই গ্রামে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ছাগলটি উদ্ধার করতে প্রথমে একজন সেফটিক ট্যাংকে নামেন। একপর্যায়ে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন প্রবেশ করেন। পরে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন