শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মুকসুদপুর পৌরসভার লখাইচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই গ্রামের লাবু শেখের ছেলে।

শিশুটির বাবা লাবু শেখ জানান, সকালে আলিফ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন