গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আবুজর গিফারী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।
ওসি মো: আব্দুল্লাহ আল মামুন জানান, মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী। এসময় দ্রুতগামীর একটি ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয় ওই শিশু। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এনএম

