মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর (অব.) হাফিজ

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই দিন সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন