শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জোবাইদা রহমান

গেজেট প্রতিবেদন

রাজধানীর ভাষানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তারা আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা ও তার মা জোবাইদা রহমান।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন