বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

ভালো-মন্দের দেড় বছরের দায়িত্বের হলো শেষ : পররাষ্ট্র উপদেষ্টা

গেজেট প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো। দায়িত্বের এই সময়টুকু ছিল চ্যালেঞ্জ ও অর্জনের এক সম্মিলিত যাত্রা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হওয়ায় তিনি আবারও ফিরে যাবেন তার পুরোনো জীবনে। তবে লেখালেখি থেমে থাকবে না এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি কথা বলা অব্যাহত রাখবেন।

বিদায়ের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বিদায়ী বৈঠকে মিলিত হন তিনি। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে সহকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে ছবিও তোলেন বিদায়ী উপদেষ্টা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন