মঙ্গলবার । ১৩ই জানুয়ারি, ২০২৬ । ২৯শে পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪০ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান চালানো হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলে।

পরে আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুশলা ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মুল্য ২ লাখ টাকা। পরে এসময় জব্দকৃত জাল কোটালীপাড়া উপজেলা পরিষদে নিয়ে আসা হয় এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, এসব নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকারের ফলে বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন