গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক সুকেন বর কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের জীতেন বরের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ভ্যান চালক সুকেন বর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানচালক সুকেনকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন