মুকসুদপুরে মুরগিবোঝাই অটোভ্যান উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগিবোঝাই অটোভ্যান উল্টে আশরাফ আলী মুন্সি (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী মুন্সি মুকসুদপুর উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আশরাফ আলী সকালে মুরগিবোঝাই অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সি কলিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন