বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

ঢাকা ও রংপুর থেকে সাবেক দুই এমপি গ্রেপ্তার

গেজেট ডেস্ক

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

গ্রেপ্তার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

এদিকে ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন