স্বৈরাচারী শাসনামলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

গেজেট প্রতিবেদন

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল। গুমের শিকার হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফিরে আসার প্রতীক্ষায় থাকেন।

আসাদুজ্জামান জানান, আইনমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পারেন শিল্প-সংস্কৃতির জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি নেই। তাই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ-গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি উন্নত অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন