বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের ১০৬ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন