বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩
কারখানা খুলে দেওয়ার দাবি

যানবাহনে আগুন ও ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা

গেজেট ডেস্ক 

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। এসময় ৪-৫টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর-নবী নগর সড়কের চক্রবতী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন