খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) উদ্বোধন হয়েছে। চার দিনের খেলায় খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএসের সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ বিসিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএম/এনএম

































