ইণ্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, মোদী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন

কলকাতা প্রতিনিধি

এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি এবং নির্বাচন কমিশনের (ECI) নিরপেক্ষতা নিয়ে ওঠা বিতর্কের মাঝেই বুধবার (৩০ সেপ্টেম্বর) দিল্লিতে বৈঠকে বসলেন বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের শীর্ষ নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে নিশানা করে সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা এবং দেশজুড়ে যৌথ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পাশাপাশি মমতা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য প্রধান শরিক দলের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন। সপা প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে সমাজবাদী পার্টির দুই সাংসদ হরেন্দ্র মালিক ও মৌলানা মহিবুল্লাহ নদভিকে পাঠিয়েছেন।

এছাড়া বৈঠকে তেজস্বী যাদব (আরজেডি), ওমর আবদুল্লা (জেকেএনসি), মেহবুবা মুফতি (পিডিপি), হেমন্ত সোরেন (জেএমএম), উদ্ধব ঠাকরে (শিবসেনা-ইউবিটি), সুপ্রিয়া সুলে (এনসিপি-এসপি), এম এ বেবি (সিপিআইএম) এবং সাংসদ কপিল সিব্বল উপস্থিত ছিলেন।

বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণের বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশ ব্যাপী ইণ্ডিয়া জোটের আন্দোলন শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন