রূপসার আইয়ুব আলী হত্যা মামলায় আসা‌মির যাবজ্জীবন

নিজস্ব প্রতি‌বেদক

পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামাল হাওলাদার কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ‌দি‌য়ে‌ছেন আদালত। একই সা‌থে তা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও দুই বছ‌রের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসা‌মি‌দের বেকসুর খালাস দি‌য়ে‌ছেন আদালত।

র‌বিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদাল‌তের‌ বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছের ওই আদাল‌তের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়া‌ছিন আলী।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন