নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি পুকুর থেকে মিরাজুল ইসলাম (৩০) নামে এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী গ্রাম এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিরাজুল ইসলাম কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, গতকাল শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয় মিরাজুল। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে আজ শনিবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি গাছে মিরাজুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় মরদেহটি দড়ি ছিড়ে পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মিরাজুল ইসলাম নেশাগ্রস্ত ছিল।
খুলনা গেজেট/এনএম