প্রথমবারের মতো যে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

গেজেট প্রতিবেদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে, প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হয়েছে নতুন বেতন কাঠামোতে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোর আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এর পর আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।

অপরদিকে নতুন বেতন কাঠামোতে মোবাইল ফোন ভাতা ছাড়াও বাড়ছে চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ বিভিন্ন ভাতা। তবে মূল বেতনের অংশ হিসেবে বাড়ি ভাড়ার হার কমছে। নতুন কাঠামোয় উচ্চ গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারও কমবে। সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

নতুন পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেড-২ এর জন্য ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ১ লাখ, গ্রেড-৫ এর জন্য ৮৬ হাজার, গ্রেড-৬ এর জন্য ৭১ হাজার, গ্রেড-৭ এর জন্য ৫৮ হাজার, গ্রেড-৮ এর জন্য ৪৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়ও গ্রেড-৯ এর জন্য ৪৪ হাজার, গ্রেড-১০ এর জন্য ৩২ হাজার, গ্রেড-১১ এর জন্য ২৫ হাজার, গ্রেড-১২ এর জন্য ২৪ হাজার ৩শ, গ্রেড-১৩ এর জন্য ২৪ হাজার, গ্রেড-১৪ এর জন্য ২৩ হাজার ৫শ, গ্রেড-১৫ এর জন্য ২২ হাজার ৮শ, গ্রেড-১৬ এর জন্য ২১ হাজার ৯শ, গ্রেড-১৭ এর জন্য ২১ হাজার ৪শ, গ্রেড-১৮ এর জন্য ২১ হাজার, গ্রেড-১৯ এর জন্য ২০ হাজার ৫শ ও গ্রেড-২০ এর জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন