সোনাডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন—নাজিরঘাট মেইন রোডের রেজাউল ইসলামের ছেলে মেহেদী হাসান রানা (৪৫), লবণচরা থানার জিরোপয়েন্ট রূপসী রূপসা এলাকার হারুন অর রশিদের ছেলে জাহিদ হাসান রিয়াদ (৩৫) এবং মিয়াপাড়া এলাকার মাসুম চৌধুরীর ছেলে রাকিব হাসান চৌধুরী (৩২)।
থানার এসআই নাদিম মাহমুদ জানান, নাজিরঘাট এলাকায় মাদকের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা স্থানীয় ‘পলাশ বাহিনী’র সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

