ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ও আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

রবিবার সাত সকালেই তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও আইপিএস হুমায়ুন কবীরের বাসভবনে হাজির হল বিশাল পুলিশ বাহিনী। এ দিন সকালে তাঁর কলকাতার কসবার বাড়িতে আচমকাই অভিযান চালায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

সূত্রের মারফত জানা গেছে, সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা ক্যামাক স্ট্রিট সংক্রান্ত ঘটনার তদন্তের সূত্র ধরেই প্রাক্তন এই শীর্ষ পুলিশ অফিসারের বাসভবনে হানা দিয়েছে শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী দল।

আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর প্রাক্তন আইপিএস কর্মকর্তা হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত আইনি তলবনামা (নোটিস) হস্তান্তরের জন্যই এ দিন সকালে তাঁর কসবার বাসভবনে পৌঁছায় পুলিশ বাহিনী।

জানা গেছে, ঘটনার সময় প্রাক্তন এই পুলিশ আধিকারিক বাড়িতে উপস্থিত না থাকায় তাঁর নিয়োজিত নিরাপত্তারক্ষীই শেক্সপিয়র সরণি থানার আনা সেই সরকারি নোটিসটি গ্রহণ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন