ডুমুরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় অমল দাস (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীও আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমল দাস ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম গ্রামের মৃত জফরা দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার ভাতবা গ্রামের সুমন সরদার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চুকনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মালতিয়া ঈদগাহের সামনে পৌঁছালে এক পথচারী মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পথচারী অমল দাস সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। একই সঙ্গে মোটরসাইকেল আরোহী সুমন সরদার ও তার স্ত্রীও আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অমল দাসকে উদ্ধার করে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
খুলনা গেজেট/এএজে

