কালিগঞ্জে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দেওয়া শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে মায়ের সাথে কথা-কাটাকাটির জেরে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মো. রাশিদুল ইসলাম (১০) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৭ আগস্ট) ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত রাশিদুল কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন জানান, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে রশি দিয়ে ফাঁস দেয় রাশিদুল। তার মা ফজিলা খাতুন বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন