দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদলের ছোট ভগ্নিপতি এস এম আমিনুর রহমান লুলু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর শেরেবাংলা রোডস্থ আমতলার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঠিকাদার পেশায় সম্পৃক্ত ছিলেন।
এদিকে সাংবাদিক সুলতান মাহমুদ বাদলের ছোট ভগ্নিপতির ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খুলনা গেজেট/এএজে

