কুয়েটের অধ্যাপকের ওপর হামলা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। বুধবার (১২ আগস্ট) সকালে মুজগুন্নী আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনি খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

খালিশপুর থানার এসআই বিপ্লব শেখ বলেন, স্যারের বাড়ি থেকে মেইন রোডের দূরত্ব প্রায় ২০ গজের মতো। মেইন রাস্তায় যাওয়ার পথে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। সকালে তিনি খালিশপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থাকা সিসি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। মোটরসাইকেলে কোনো নম্বর প্লেটও ছিল না। যারা মোটরসাইকেলে ছিলেন তাদের চেহারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন