নগরীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সাইফুল ইসলামের পুত্রবধূকে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় মিতার স্বামী ও শ্বশুরকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন