সিটি মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে ধীর গতি

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস ২৩ দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। দ্বিতীয় দফায় কমিটি গঠন করা হলেও তারাও চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। হাসপাতাল থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছেনা অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে। বিস্তারিত তথ্য জানার জন্য হাসপাতালের ম্যানেজার, প্রশাসনের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে ২৫ জুন হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু করে এ প্রতিষ্ঠানটি।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার বলেন, হাসপাতালে আগুন লাগার দু’দিন পর ঢাকা থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গত ১৫ জুলাই আবারও দ্বিতীয় দফায় কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয় ফায়ার সার্ভিসের পরিচালক ট্রেনিংকে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু প্রমাণাদি দিয়েছেন। কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করতে যে কাগজগুলোর প্রয়োজন হয় সেগুলো দিতে তাদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সেগুলো দিচ্ছেন না তারা।

উল্লেখ্য, গত ১২ জুন রাতে নগরীর ময়লাপোতা মোড় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডে হাসপাতালে প্রায় ৩৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন