আফ্রিকায় ৮৯ রানে অল আউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়াতে এদিন আফ্রিকান পেসার দায়ান গালিমের পেস আগুনে পুড়ে ছারখার হয় টাইগার ব্যাটাররা। মাত্র ৮৯ রানে অল আউট হয়েছে জাকির হাসানের দল।

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা খেলছেন এখানে। এমনকি ইতোমধ্যেই জাতীয় দলে খেলা জাকির হাসান, শাহাদাত দিপু, মাহিদুল অঙ্কনের মতো ক্রিকেটাররাও রয়েছেন স্কোয়াডে। যে কারণে প্রশ্ন উঠছে, তাদের এমন বাজে ব্যাটিং নিয়ে।

এই ম্যাচে টস ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে কাজ করেছে। প্রিটোরিয়াতে এখন প্রচন্ড শীত। ফলে সকালের ম্যাচে টস জিতে আগে বোলিং করার বাড়তি সুবিধা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে উইকেট ভেজা ছিল, যে কারণে বল কখনো দেরিতে এসেছে, কখনো অতিরিক্ত বাউন্স হয়েছে।

এমন পিচে সাধারণত ১৫০ থেকে ১৮০ রান করলে জয়ের সম্ভাবনা থাকে। বাংলাদেশ দল সেটি করে দেখাতে পারেনি। তাই ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জিতেছে আফ্রিকা দল। ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে মোট তিন উইকেট তুলতে পেরেছেন। ফলে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন