সাতসকালে অফিস টাইমে বড়সড় বিপত্তি ঘটল পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে। হুগলির ভদ্রেশ্বর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ার কারণে পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে ওই ব্যস্ত লাইনের ট্রেন চলাচল। এই ঘটনাকে কেন্দ্র করে চরম ভোগান্তি ও দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ব্যান্ডেল অভিমুখে যাওয়ার সময় আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে একটি ইঞ্জিন। সকাল ঠিক ৮টা ১৫ মিনিট নাগাদ ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার আচমকা অভিঘাতে ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের লোকো পাইলট ছিলেন অমিত প্রকাশ বিক্রান্ত। জানা গেছে, রিভার্স লাইন থেকে মেন লাইনে ওঠার সময় বেলাইন হয়ে যায় ট্রেনটি। ফলে দুর্ঘটনাটি ঘটে।
খুলনা গেজেট/এনএম

