তীব্র বিক্ষোভের মুখে কলকাতা থেকে বিতাড়িত হওয়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘ দুই দশক পর ফের কলকাতায় গেছেন। শুক্রবার (৩০ জুলাই) ভারতের রাজধানী দিল্লি থেকে একটি বিমানে করে কলকাতার সুবাষ চন্দ্র বসু বিমাবন্দরে আসেন তিনি। এ সময় তার শুভাকাঙ্খীরা তাকে বরণ করে নেন।
কাল শনিবার তিনি রবিন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে তসলিমা এক কবিতা আবৃতি করবেন।
বিতর্কিত লেখালেখির অভিযোগে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হন। এরপর ইউরোপে গিয়ে সেখান থেকে এসে ভারতের কলকাতায় এসে বসবাস শুরু করেন। তবে দ্বিখণ্ডিত নামে নিজের আত্মজীবনীতে বিতর্কিত লেখার কারণে কলকাতায়ও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। এরপর ২০০৭ সালে তিনি কলকাতা থেকেও বিতাড়িত হন। বিক্ষোভ ছড়িয়ে পড়লে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার তাকে কলকাতা থেকে বের করে দেয়। এরপর তিনি চলে যান দিল্লিতে। সেখান থেকে আবারও ইউরোপে গিয়ে দিল্লিতে গিয়ে থিতু হন।
আজ কলকাতায় পা রাখার পর তসলিমা বলেছেন, এখানে ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে।
কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা অসংখ্যবার কলকাতায় ফেরার কথা বলেছেন। তিনি কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করতেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, ইকোনোমিক টাইমস
খুলনা গেজেট/এএজে

