সাত সকালে কলকাতার বিভিন্ন স্থানে ইডি হানা

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার সাত সকালেই কলকাতা শহরের একাধিক এলাকায় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতার খিদিরপুর ও শর্ট স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন নামী ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে এই টানা তল্লাশি (ED Raid)। পুরো অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত এলাকা।

সূত্রের খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির একাধিক বিশেষ টিম কনভয় নিয়ে বেরিয়ে পড়ে। সকাল সকাল শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শুরু হয় এই স্পেশাল ড্রাইভ। ব্যবসায়ীদের ঘরবাড়ি ছাড়াও তাঁদের বিভিন্ন আর্থিক লেনদেনের কাগজপত্র ও ডিজিটাল নথি তল্লাশি করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন