চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ আশাশুনির আবুল বাসার আদম

কাজী মোতাহার রহমান

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কল্যাণপুর এলাকার সন্তান। মো. নূর হাকিম তার পিতা। জন্মেছেন ২০০৬ সালের ১০ জুন।

২০২৩ সালে কল্যাণপুর এমএইচ হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হন এপিএস ডিগ্রি মহাবিদ্যালয়ে। ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করলে গণতন্ত্র প্রত্যাশী মানুষ আনন্দ মিছিল করে। এলাকার মানুষ মিছিল নিয়ে লস্কারী খাজরা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনের বাসভবন অভিমুখে রওনা হয়। মিছিলটি তার বাসভবনের কাছে পৌঁছালে দোতলা থেকে এ আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা গুলিবর্ষণ করে। গুলিতে এ কলেজ শিক্ষার্থী শহিদ হয়। পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

প্রতাপনগর কর্মকার বাড়ি থেকে কল্যাণপুর বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় এ শহিদের নামানুসারে। তিনি এপিএস মহাবিদ্যালয়ের গর্ব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন