গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়-এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।

পত্রে আরও বলা হয়- অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহবায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হলো। ঘোষিত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সম্মেলনের মধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন