ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ‘তেল’ নামে একটি গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। যারমধ্যে তিনজন ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি।
শুক্রবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেটেলাররা অবৈধভাবে তেল গ্রামে প্রবেশের পরই সংঘর্ষ শুরু হয়। ওই ইসরায়েলিরা অস্ত্রধারী ছিলেন।
বলা হচ্ছে তাদের একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে এক ফিলিস্তিনি গুলি ছোড়েন। এতে এক ইসরায়েলি নিহত হন। এরপর ইসরায়েলিদের গুলিতের তিন ফিলিস্তিনি প্রাণ হারান।
এ ঘটনার পর সেখানে উত্তেজনা তৈরি হয়। ইসরায়েলি সেটেলাররা এখন ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য জড়ো হচ্ছে। তারা ফিলিস্তিনিদের হত্যা ও সম্পদ নষ্ট করার চেষ্টা করছে।
ফিলিস্তিনের ফাহাত পার্টির স্থানীয় নেতা ইসাম সাইফি বার্তাসংস্থা রয়টার্সকে ফোনে বলেছেন ২০ থেকে ৩০ জন ইসরায়েলি সেটেলার প্রথমে তেল গ্রামের পূর্বাঞ্চলে আসে। তারা সেখানকার দুটি ঘরে ঢোকার চেষ্টা করে। এরপর বাড়ির বাসিন্দারা বেরিয়ে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়।
এর কিছুক্ষণ পর ইসরায়েলি সেটেলাররা আবারও ফিরে আসে। ওই সময় এক শিশুকে অস্ত্র দিয়ে আহত করে তারা। এরপরই শুরু হয় উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা এসে গুলি ছোড়া শুরু করে। সঙ্গে সেটেলাররাও গুলি করতে থাকে।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
খুলনা গেজেট/এএজে

