লোকসভা থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার এবং আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগে লোকসভার বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বুধবার (২২ জুলাই) লোকসভার স্পিকার ওম বিড়লা এই সিদ্ধান্ত নেন।

সরকারের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী অর্জুন মেঘাওয়াল তার সাসপেনশনের প্রস্তাব উত্থাপন করলে ভোটাভুটির মাধ্যমে তা পাস হয়।

জানা গেছে, তৃণমূল ছেড়ে ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের সঙ্গে লোকসভার কক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় তার বিরুদ্ধে অগণতান্ত্রিক ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ এনে স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন লোকসভায় ওই শিবিরের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার।সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতেই স্পিকার এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেন।

এছাড়া, কলকাতার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন