সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাবতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ওই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন