নগরীতে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ঝুলন্ত অবস্থায় পাপিয়া (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারী সোনাডাঙ্গা মডেল থানার হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোডের বাসিন্দা রিপনের স্ত্রী।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবরটি জানতে পেরে রাতে পাপিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন