দেয়াল টপকে পালানোর ৩ ঘণ্টার মধ্যে হাজতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল লাফিয়ে পালিয়ে যাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে হাজতি ইমন মাঝিকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে এনেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, আজ বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে কৌশলে পালিয়ে যান তিনি। গ্রেপ্তার হওয়া ইমন মাঝি সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার আব্দুল মাঝির ছেলে।

খুলনা জেল পুলিশ সুপার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন